আসছে ১০ হাজার এমইএইচ ব্যাটারির জিওনি এম৩০

২৬ আগষ্ট, ২০২০ ০২:৪৯  
গত মাসে সার্টিফিকেশন লিস্টিংয়ে জিওনির ১০ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন দেখা গিয়েছিলো। এবার আনুষ্ঠানিকভাবে ফোনটি আনার ঘোষণা দিয়েছে জিওনি। নতুন এই ফোনটির মডেল ‘জিওনি এম৩০’। খবর জিএসএম এরিনা। জিওনি জানিয়েছে, ফোনটিতে থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ব্যবহার করা হবে এইচডি প্লাস রেজ্যুলেশনের ৬ ইঞ্চির আইপিএস এলসিডি। বড় ব্যাটারির কারণে ফোনটি সাম্প্রতিক সময়কালের সবচেয়ে ভারি স্মার্টফোন হিসেবে প্রতীয়মান হচ্ছে, এর ওজন ৩০৫ গ্রাম। ফোনটির পিছনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার। ভিতরে থাকছে মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট মেমরি। ফোনটির মাধ্যমে ইউএসবি ক্যাবল ব্যবহার করে অন্য ডিভাইসকে চার্জ দেয়া যাবে। থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, হেডফোন জ্যাক এবং ডুয়াল সিম সুবিধা। ডিবিটেক/বিএমটি